সম্প্রতি জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বেসরকারি ব্যবসায়িক প্রতিষ্ঠান ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি। প্রতিষ্ঠানটিতে লেদ এবং মিলিং অপারেটর পদে একাধিক জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ১৭ আগস্ট পর্যন্ত আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠান: ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি।
পদ: লেদ এবং মিলিং অপারেটর ।
পদসংখ্যা: অনির্ধারিত।
শিক্ষাগত যোগ্যতা: যেকোন স্বীকৃত শিক্ষাবোর্ড থেকে এসএসসি/এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ।
অতিরিক্ত যোগ্যতা: সংশ্লিষ্ট কাজের দক্ষতা।
অভিজ্ঞতা: ন্যূনতম ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন: আলোচনা সাপেক্ষে।
অন্যান্য সুযোগ-সুবিধা: চিকিৎসা ভাতা, লাভের ভাগ, প্রভিডেন্ট ফান্ড, বীমা, ওভার টাইম ভাতা, দুপুরের খাবারের সুবিধা (আংশিক ভর্তুকি), বছরে ২টি উৎসব বোনাসসহ কোম্পানির নীতিমালা অনুযায়ী সুযোগ-সুবিধা দেয়া হবে।
চাকরির ধরন: ফুলটাইম।
প্রার্থীর ধরন: নারী-পুরুষ।
প্রার্থীর বয়স: কমপক্ষে ১৮।
কর্মস্থল: গাজীপুর (কালিয়াকৈর)।
আবেদনের নিয়ম: আগ্রহীরা এই লিংকের মাধ্যমে বিস্তারিত জানতে ও আবেদন করতে পারবেন।
আবেদনের শেষ সময়: ১৭ আগস্ট ২০২৪।
সূত্র: বিডিজবস।
বিশাল নিয়োগ দিচ্ছে ইউএস-বাংলা গ্রুপ, নেবে ১০০জন