ম্যানেজার নিচ্ছে ব্র্যাক ব্যাংক, থাকতে হবে যোগাযোগ দক্ষতা

  • সিনিয়র রিলেশনশিপ ম্যানেজার পদে জনবল নিচ্ছে ব্র্যাক ব্যাংক
  • আবেদনকারীকে গ্রাহককেন্দ্রিক মানসিকতা থাকতে হবে
আপডেট : ২৭ জুলাই ২০২৪, ১০:০০ এএম

সম্প্রতি জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বেসরকারি ব্যাংকিং প্রতিষ্ঠান ব্র্যাক ব্যাংক পিএলসি। প্রতিষ্ঠানটিতে সিনিয়র রিলেশনশিপ ম্যানেজার পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ৩ আগস্ট পর্যন্ত আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠান: ব্র্যাক ব্যাংক পিএলসি।

পদ: সিনিয়র রিলেশনশিপ ম্যানেজার।

পদসংখ্যা: অনির্ধারিত।

শিক্ষাগত যোগ্যতা: যে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে স্নাতক/স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। ফিন্যান্স, মার্কেটিং, ম্যানেজমেন্ট, অর্থনীতি বা ইঞ্জিনিয়ারিংয়ে ডিগ্রি থাকলে ভালো।

অতিরিক্ত যোগ্যতা: ক্রেডিট নর্মস, ফিন্যান্সিয়াল অ্যানালাইসিস, ট্রেড প্রোডাক্টস বিষয়ে ভালো জানাশোনা থাকতে হবে। উপস্থাপনা ও যোগাযোগে দক্ষ হতে হবে। বাংলা ও ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে। গ্রাহককেন্দ্রিক মানসিকতা থাকতে হবে।

অভিজ্ঞতা: অন্তত ১০ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। এর মধ্যে করপোরেট ব্যাংকিংয়ে অন্তত পাঁচ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে।

বেতন: আলোচনা সাপেক্ষে।

অন্যান্য সুযোগ-সুবিধা: কোম্পানির নীতিমালা অনুযায়ী সুযোগ-সুবিধা দেয়া হবে।

চাকরির ধরন: ফুলটাইম।

প্রার্থীর ধরন: নারী-পুরুষ।

কর্মস্থল: দেশের যেকোন স্থান।

আবেদনের নিয়ম: আগ্রহীরা এই লিংকের মাধ্যমে বিস্তারিত জানতে ও আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ সময়: ৩ আগস্ট ২০২৪।

সূত্র: প্রতিষ্ঠানের ওয়েবসাইট।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত