পুকুরে ডুবে মাদ্রাসাছাত্রের মৃত্যু 

আপডেট : ২৭ জুলাই ২০২৪, ০১:২৫ পিএম

ঝিনাইদহের হরিনাকুন্ডু উপজেলায় পুকুরের পানিতে ডুবে সিয়াম হোসেন (১৪) নামের এক মাদ্রাসার শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শনিবার (২৭ জুলাই) সকালে ওই উপজেলার শিতলী গ্রাম থেকে তার লাশ উদ্ধার করা হয়। 

নিহত সিয়াম ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার পারখিদ্দা গ্রামের শামীম হোসেনের ছেলে। সিয়াম হরিনাকুন্ডু উপজেলার মিতলী গ্রামের রোকেয়া বেগম হাফিজিয়া মাদ্রাসায় লেখাপড়া করতেন।

স্থানীয়রা জানায়, গতকাল দুপুর ১২ টার দিকে তার বন্ধুদের সঙ্গে পুকুরে গোসল করতে যায়। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। পরে বেলা ৩টার সময় তাকে ক্লাসে না পেয়ে মাদ্রাসার শিক্ষক ও ছাত্র মিলে ওই পুকুরে জাল ফেলে অনেক খোঁজাখুঁজি করার পরও তাকে পাওয়া যায় না। একপর্যায়ে সকালে ওই পুকুরে সিয়ামের লাশ পানির উপর ভাসতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে খবর পেয়ে পুলিশ সেখানে গিয়ে তার লাশ উদ্ধার করে।

হরিনাকুন্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউর রহমান জানান, খবর পেয়ে তিনি ঘটনাস্থলে গেছেন। এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) হয়েছে।

 

 

 

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত