শাফিন আহমেদকে নিয়ে পরীমনি যা লিখলেন

আপডেট : ২৭ জুলাই ২০২৪, ০৪:১৯ পিএম

যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে মারা গেছেন বাংলাদেশের জনপ্রিয় ব্যান্ড মাইলসের দীর্ঘ সময়ের ভোকাল, সুরকার ও গীতিকার শাফিন আহমেদ। বৃহস্পতিবার বাংলাদেশ সময় ভোর সাড়ে ছয়টার পরে তিনি মৃত্যুবরণ করেন।

শাফিন আহমেদের প্রয়াণে বিষাদে ছেয়ে গেছে তারকা জগতে। বিষাদে ভরেছে চিত্রতারকাদের টাইমলাইন। তেমনই শোকস্তব্ধ হয়েছেন ঢাকাই সিনেমার তারকা পরীমনিও।

কিংবদন্তি এই ব্যান্ডতারকার মৃত্যুতে তাকে নিয়ে পোস্ট দিয়েছেন পরীমনি।

বৃহস্পতিবার দিবাগত মধ্যরাতে পরীমনি ফেসবুকে নিজের বিষণ্ণ মুখের একটি ছবি প্রকাশ করেন। ক্যাপশনে লেখেন, ‘আজ জন্মদিন তোমার হয়ে রয়ে যাবে চিরকাল। জন্মদিনের গান হয়ে বেঁচে থাকুক তার চলে যাওয়া।’

তিনি আরও লিখেছেন, ‘প্রিয় শাফিন আহমেদ আমরা আপনাকে মিস করব সারা জীবন।’

পরীমনির আগেও শাফিনকে নিয়ে শোক প্রকাশ করেছেন আরও অনেকে। নিজের ফেসবুকে তার গানের কয়েকটি লাইন তুলে দিয়ে জেমস লিখেছেন, ‘চাঁদ তারা সূর্য নও তুমি, নও পাহাড়ি ঝর্না/ যদি বলি ফুল তবুও হবে ভুল/ তোমার তুলনা হয় না।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত