নারীদের দলীয় ৪ গুণিতক ১০০ মিটার ফ্রিস্টাইল রিলে সাঁতারে ৩ মিনিট ২৮.৯২ সেকেন্ড সময় নিয়ে সোনা জিতেছে অস্ট্রেলিয়া। এই টাইমিং নতুন অলিম্পিক রেকর্ড।
এই ইভেন্টে আগের অলিম্পিক রেকর্ডটিও ছিল অস্ট্রেলিয়া দলেরই ৩ মিনিট ২৯.৬৯ সেকেন্ড। বিশ্ব রেকর্ডও অস্ট্রেলিয়ানদেরই ৩ মিনিট ২৭.৯৬ সেকেন্ড।
শনিবার ৩ মিনিট ৩০.২০ সেকেন্ড সময় নিয়ে রুপা জিতেছে যুক্তরাষ্ট্র দল। এটি নতুন আমেরিকান কন্টিনেন্টাল রেকর্ড। চীন ৩ মিনিট ৩০.৩০ সেকেন্ড সময় নিয়ে এশিয়ান রেকর্ড গড়ে জিতেছে ব্রোঞ্জ। চীনের টাইমিং নতুন এশিয়ান রেকর্ড।
একই দিনে হওয়া পুরুষদের ৪ গুণিতক ১০০ মিটার ফ্রিস্টাইল রিলে সাঁতারে ৩ মিনিট ০৯.২৮ সেকেন্ড সময় নিয়ে সোনা জিতেছে যুক্তরাষ্ট্র। ৩ মিনিট ১০.৩৫ সেকেন্ড সময় নিয়ে রুপা জিতেছে অস্ট্রেলিয়া। ইতালি ব্রোঞ্জ জিতেছে ৩ মিনিট ১০.৭০ সেকেন্ড সময় নিয়ে।
অলিম্পিক পুলে 'রেস অব দ্য সেঞ্চুরি' তে জয়ী টিটমাস