ডিবি হেফাজতে থাকা সমন্বয়কদের ছাড়ার বিষয়ে যা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট : ২৮ জুলাই ২০২৪, ০৭:১০ পিএম

ডিবির হেফাজতে নেওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পাঁচ সমন্বয়ককে এখনো গ্রেপ্তার করা হয়নি বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।

আজ রবিবার (২৮ জুলাই) সচিবালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এসব কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পুলিশ যদি মনে করে তারা ঝুঁকিমুক্ত, তখনই তাদের ছেড়ে দেওয়া হবে।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘তারা নিজেরাই বলছিলেন তারা ঝুঁকিতে আছেন। তাই তাদের নিরাপত্তার জন্যই নিয়ে আসা হয়েছে। তাদের এখনো অ্যারেস্ট (গ্রেপ্তার) করা হয়নি।’

কোটা সংস্কার আন্দোলনের প্ল্যাটফর্ম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই সমন্বয়ক সারজিস আলম ও হাসনাত আবদুল্লাহকে গতকাল শনিবার সন্ধ্যায় হেফাজতে নেয় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। এর আগের দিন শুক্রবার বিকেলে গণস্বাস্থ্য নগর হাসপাতাল থেকে তিন সমন্বয়ক নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ ও আবু বাকেরকে তুলে নিয়ে যাওয়া হয়। আর আজ আরেক সমন্বয়ক নুসরাত তাবাসসুমকে হেফাজতে নেওয়া হয়। তাদেরও নিরাপত্তার কারণে হেফাজতে নেওয়া হয় বলে ডিবি জানিয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত