সোশ্যালে রিলের নেশায় বুঁদ যুবসমাজ। সামান্য লাইক পেতে বিপদের ঝুঁকি নিতেও পিছু হটছেন না তারা। এদেরই একজন ভারতের মুম্বাইয়ের বাসিন্দা ফরহাত শেখ। জনপ্রিয়তার লোভে স্টান্টবাজি করতে গিয়ে প্রথমবার প্রাণে বেঁচে যান। আর দ্বিতীয় দফায় হাত-পা খুইয়ে পঙ্গু হতে হলো তাকে।
গত ১৪ জুলাই সোশ্যালে একটি ভিডিও ভাইরাল হয়। ভিডিওতে দেখা যায়, এক যুবক চলন্ত ট্রেনের হাতল ধরে প্ল্যার্টফর্মের উপর দিয়ে স্লাইড করছে। প্ল্যার্টফর্ম শেষ হওয়ার ঠিক আগের মুহূর্তে ট্রেনের উপর লাফিয়ে উঠে পড়ে সে। ভিডিওটি প্রকাশ্যে আসার পর ফরহাতের সন্ধানে নামে রেল পুলিশ।
তদন্তে জানা যায়, ফরহাত মুম্বাইয়ের বডালার এনটপ হিলের বাসিন্দা। তাকে গ্রেপ্তার করতে তার বাড়ি পৌঁছে চমকে যায় পুলিশ। দেখা যায়, স্টান্টবাজি করতে গিয়ে ইতোমধ্যে হাত-পা খুইয়ে পঙ্গু হয়ে বাড়িতে পড়ে রয়েছেন অভিযুক্ত।
ফরহাত পুলিশকে জানান, গত মার্চে প্রথম স্টান্ট করেছিলেন। নিজের এক বন্ধুকে এ ঘটনার ভিডিও করতে বলেন তিনি। প্রথম দফায় কোনো সমস্যা হয়নি তার। ভিডিওটি সোশ্যালে পোস্ট হতেই জনপ্রিয়তা পান তিনি।
একমাস পর ১৪ এপ্রিল একইরকম স্টান্ট করে ভিডিও বানানোর চেষ্টা করেন ফরহাত। তবে এবার বিপাকে পড়তে হয় তাকে। স্টেশনে পা পিছলে গুরুতর আহত হন তিনি। রেল পুলিশ তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে ভর্তি করে। সেখানেই প্রাণ বাঁচাতে গিয়ে তার হাত ও পা কাটা পড়ে।
ইন্টারনেটে ভিপিএন ব্যবহার কতটা নিরাপদ