দুর্নীতি মামলায় সাব-রেজিস্ট্রারের জেল, সম্পত্তি বাজেয়াপ্তের নির্দেশ

আপডেট : ২৯ জুলাই ২০২৪, ০৭:২৩ পিএম

শেরপুরের শ্রীবরদীর সাবেক সাব-রেজিস্ট্রার রফিজ উদ্দিন মোল্লাকে (৮০) অর্থ আত্মসাতের মামলায় ৭ বছরের কারাদণ্ড ও একই সঙ্গে তার সম্পত্তি বাজেয়াপ্ত করার নির্দেশ দিয়েছেন জামালপুর স্পোশাল জজ আদালতের বিচারক।

সোমবার (২৯ জুলাই) দুপুরের দিকে জামালপুর স্পেশাল জজ আদালতের বিজ্ঞ বিচারক মো. আবু তাহের এ আদেশ। তৎকালীন দুর্নীতি দমন ব্যুরো বাদী হয়ে ১৯৮৭ সালে শেরপুরের শ্রীবরদী থানায় অর্থ আত্মসাৎ অভিযোগে মামলা দায়ের করেন। কারাদণ্ডপ্রাপ্ত আসামি রফিজ উদ্দিন মোল্লা তিনি রাজধানীর রামপুরা এলাকার বাসিন্দা। বর্তমানে তিনি জামালপুর জেলা কারাগারে রয়েছেন।

অপরদিকে জামালপুরের জেলা রেজিস্ট্রার এ এস ওয়াহেদ উদ্দিন চৌধুরী ও শ্রীবরদী উপজেলা সাব রেজিস্ট্রার কার্যালয়ের অফিস সহকারী নিত্যানন্দ দাস মারা গেছেন।

মামলা ও দুর্নীতি দমন কমিশনের আইনজীবী (পিপি) সূত্রে জানা যায়, জামালপুরের জেলা রেজিস্ট্রার এ এস ওয়াহেদ উদ্দিন চৌধুরী, শেরপুর জেলার শ্রীবরদী উপজেলার সাবেক সাব-রেজিস্ট্রার রফিজ উদ্দিন মোল্লা, অফিস সহকারী নিত্যা নন্দ দাসের নামে নামে শ্রীবরদী থানায় অর্থ আত্মসাতের মামলা দায়ের করেন তৎকালীন দুর্নীতি দমন ব্যুরো। তাদের বিরুদ্ধে তিনটি মামলা দায়ের করা হয়।

মামলায় অভিযোগ আনা হয়েছিল জমি রেজিস্ট্রি ফি সরকারের কোষাগারে জমা না দিয়ে ৩৩ হাজার ১৬৬ টাকা, ৫ লাখ ৬০ হাজার টাকা এবং ৩ লাখ ২৮ হাজার ২৫৬ টাকা আত্মসাৎ করেন। এ তিনটি ঘটনায় তিনটি মামলা কয়েকটি আদালতে শুনানি হয়। পরে প্রায় ১৬ জন স্বাক্ষীর স্বাক্ষ্যগ্রহণ শেষে বিজ্ঞ আদালত এ রায় দেন।

জামালপুর ও শেরপুর আদালতের দুর্নীতি দমন কমিশনের পিপি আইনজীবী মো. মোখলেছুর রহমান আকন্দ (জীবন) বলেন, দীর্ঘ সময় শুনানি হয়েছে। জমি রেজিস্ট্রি ফি সরকারের কোষাগারে জমা না দিয়ে আত্মসাৎ করার অভিযোগে তৎকালীন দুর্নীতি দমন ব্যুরো বাদী হয়ে তিনজনের নামে মামলা করেন। ওই মামলায় আদালতে সাক্ষ্যগ্রহণ শেষে আসামি রফিজ উদ্দিন মোল্লার উপস্থিতিতে ৭ বছরের কারাদণ্ডের আদেশ দেন। তার অর্থ সম্পত্তি বাজেয়াপ্তের নির্দেশও দিয়েছেন। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত