সদ্য অনুষ্ঠিত প্যারিস অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানে গান গেয়ে প্রশংসার পাশাপাশি বেশ সমালোচনার মুখে পড়েছেন পপতারকা লেডি গাগা। অনুষ্ঠানে নিজের প্রেমিককে সঙ্গে নিয়ে হাজির ছিলেন তিনি।
অলিম্পিক সুইমিং প্রতিযোগিতা পর্বে উপস্থিত হয়ে সেখানে ফ্রান্সের প্রধানমন্ত্রী গ্যাব্রিয়াল আতালের সঙ্গে প্রেমিক মাইকেল পোলানস্কিকে বাগদত্তা হিসেবে পরিচয় করিয়ে দেন গাগা।
প্রধানমন্ত্রীর টিকটকে পোস্ট করা একটি ভিডিওতে এমন দৃশ্য দেখা যায়। গাগার প্রেমিককে হবু বর হিসেবে পরিচয় করানোর ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর তার বিয়ের গুঞ্জন ভেসে বেড়াচ্ছে।
ধারণা করা হচ্ছে, বাগদান সেরে ফেলেছেন এই গায়িকা। এবার শিগগিরই বিয়ের পিঁড়িতে বসবেন।
এর আগে ২০২০ সালে ইনস্টাগ্রামে তাদের রোমান্টিক একটি ভিডিও প্রকাশের পর এ জুটির প্রেমের খবর ছড়িয়ে পড়ে। এরপর থেকেই আলোচনায় তাদের প্রেম।