সম্প্রতি লন্ডনে অনুষ্ঠিত ইউরোমানি এওয়ার্ডস ফর এক্সিলেন্স ২০২৪ এ ‘বেস্ট ব্যাংক’ এবং ‘বেস্ট ব্যাংক ফর করপোরেট রেস্পন্সিবিলিটি’ পুরস্কারে ভূষিত হয়েছে ইস্টার্ন ব্যাংক পিএলসি (ইবিএল)। উল্লেখ্য, এ নিয়ে পঞ্চমবার ইবিএল সম্মানজনক ইউরোমানি বেস্ট ব্যাংক হিসেবে স্বীকৃতি পেল।
২০২৩ সালে ইস্টার্ন ব্যাংকের নেট মুনাফা ১৯.৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে এবং এসেট প্রবৃদ্ধি ছিল ১১.৫ শতাংশ, যা ব্যাংকটির দৃঢ় ভিত্তি এবং কার্যকরী কর্মকৌশলের পরিচয় বহন করে। এ সময় ইস্টার্ন ব্যাংকের রিটার্ন ইকুইটি উল্লেখযোগ্য পরিমাণে বৃদ্ধি পেয়ে ১৬.৩ শতাংশে দাঁড়ায় যা ২০২২ সালে ছিল ১৫.৫ শতাংশ। এ সূচকগুলো ব্যাংকটির দৃঢ় আর্থিক ভিত্তি এবং দক্ষ ব্যবস্থাপনার ইঙ্গিত প্রদান করে। ২০২৩ সালে রিটেইল সেগমেন্টে ব্যাপক প্রবৃদ্ধি পরিলক্ষিত হয় যার মূলে ছিল ইবিএল গৃহঋণ এবং ব্যক্তিগত ঋণ এর সাফল্য। এ সময় ব্যাংকটি ৬ হাজার নতুন গৃহঋণ গ্রাহক সংগ্রহ করতে সমর্থ হয়। একইভাবে ব্যাংকটির এসএমই বিজনেস লোন পোর্টফোলিওর বিস্তার হয় ১৯ শতাংশ। ইবিএল পেরোল ব্যাংকিং এ নতুন ২৯২টি প্রতিষ্ঠান যুক্ত হয় এবং ৩৩ হাজারের অধিক পেরোল অ্যাকাউন্ট খোলা হয়।
ব্যাংকিং প্রক্রিয়ায় গতিশীলতা এবং অধিকতর শৃঙ্খলা আনয়ন ও টার্ন এরাউন্ড সময় হ্রাসের মাধ্যমে ইবিএল গ্রাহক সন্তুষ্টি অর্জনে উল্লেখযোগ্য সফলতা অর্জন করে। বিজ্ঞপ্তি
