দেশের সকল আদালত, ক্যাম্পাস এবং রাজপথে বুধবার 'মার্চ ফর জাস্টিস' কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। হত্যা, গণপ্রেপ্তার, হামলা, মামলাসহ জাতিসংঘ কর্তৃক তদন্তপূর্বক বিচারের দাবিতে এ কর্মসূচি ঘোষণা দেওয়া হয়।
আজ মঙ্গলবার আন্দোলনের অন্যতম সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদের পাঠানো এক বিজ্ঞপ্তিতে নতুন এ কর্মসূচি ঘোষণা দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে সারা দেশের শিক্ষক, আইনজীবী, মানবাধিকার কর্মী, পেশাজীবী, শ্রমজীবী ও সকল নাগরিককে কর্মসূচি পালনে সর্বাত্মক সহযোগিতা ও দাবি আদায়ের সঙ্গে একাত্মতা ঘোষণা করার অনুরোধ জানানো হয়।
এর আগে সোমবার কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতায় নিহতদের স্মরণে সরকার ঘোষিত রাষ্ট্রীয় শোক প্রত্যাখ্যান করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
