নির্জন দ্বীপে প্রেমিকের সঙ্গে কৃতি শ্যানন

আপডেট : ৩১ জুলাই ২০২৪, ১২:০৬ এএম

সুসময় পার করছেন কৃতি শ্যানন। একদিকে পর পর সফল ছবি, অন্যদিকে নিজের প্রসাধনী ব্র্যান্ডের কাজ। সম্প্রতি কিনেছেন নতুন বাড়িও। এর মধ্যেই অনুরাগীদের প্রশ্ন, কৃতির জীবনে কি কোনো পুরুষ নেই? শোনা যায়, লন্ডন নিবাসী শিল্পপতি কবীর বহিরার সঙ্গে সম্পর্কে রয়েছেন অভিনেত্রী। সেই জল্পনাই যেন আরও ঘনীভূত হলো এবার।

মাইকোনস নামে গ্রিসের এক দ্বীপে ছুটি কাটাতে গিয়েছেন কৃতি। সেখানেই কবীরের সঙ্গে ক্যামেরাবন্দি হয়েছেন অভিনেত্রী। দেখা গেছে, একটি পার্টিতে বেশ সুসময় কাটাচ্ছেন। তাদের অজান্তেই সেখানে উপস্থিত কেউ ছবি তুলেছেন। দু’দিন আগেই জন্মদিন ছিল কৃতির। সেই উপলক্ষেই ছুটি কাটাতে গ্রিসে পাড়ি দিয়েছেন তিনি। তাই কবীরের সঙ্গে ক্যামেরাবন্দি হতেই অনুরাগীরা কিছুটা নিশ্চিত, মহেন্দ্র সিংহ ধোনির ঘনিষ্ঠ এই শিল্পপতিকেই মন দিয়েছেন অভিনেত্রী। আরও চোখে পড়ার বিষয় হলো, কবীর বহিয়াও সেই পার্টি থেকে একটি ছবি শেয়ার করেছেন সামাজিক মাধ্যমে। যদিও সেই ছবিতে কৃতিকে দেখা যায়নি। তবে এর আগেও কবীরের সঙ্গে কৃতিকে দেখা গিয়েছিল। বর্ষবরণের সময় দুবাইতে একসঙ্গে পার্টি করতে দেখা গিয়েছিল যুগলকে। সঙ্গে ছিলেন কৃতির বোন নূপুর শ্যানন ও সস্ত্রীক মহেন্দ্র সিং ধোনি। এই পার্টির ছবি প্রকাশ্যে আসতেই জল্পনার সূত্রপাত।

তা ছাড়া, প্রায়ই সময় পেলে আজকাল লন্ডনে ছুটি কাটাতে পৌঁছে যান কৃতি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত