নরসিংদীতে শিক্ষার্থীদের বিক্ষোভে পুলিশের বাধা

আপডেট : ৩১ জুলাই ২০২৪, ০৩:৫৩ পিএম

কোটা আন্দোলনে ছাত্র হত্যার দায় স্বীকার করে সুষ্ঠু বিচার, যেসব এলাকায় ছাত্র হত্যার ঘটনা ঘটেছে সেখানকার পুলিশের ডিআইজি ও পুলিশ সুপারকে বরখাস্ত করাসহ ৯ দফা দাবিতে বিক্ষোভ করেছেন নরসিংদীর সাধারণ শিক্ষার্থীরা।

আজ বুধবার দুপুর ১টা থেকে দেড়টা পর্যন্ত পৌরশহরের উপজেলা মোড় এলাকায় বিক্ষোভ করেন বিভিন্ন স্কুল-কলেজের প্রায় ২০০ শিক্ষার্থী।

এ সময় শিক্ষার্থীদের সঙ্গে বিক্ষোভে দেখা যায় নরসিংদী সরকারি কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক নাদিরা ইয়াসমিন এবং নরসিংদী জেলা ও দায়রা জজ আদালতের আইনজীবী শিরিন সুলতানাকে।

এদিন দুপুর সাড়ে ১২টার দিকে ব্রাহ্মন্দী এলাকা থেকে ৯ দফা দাবি নিয়ে বিক্ষোভকারীরা টাওয়াদি মোড় হয়ে আদালত প্রাঙ্গণে যেতে থাকেন। এ সময় বিক্ষোভকারীরা উপজেলা মোড় এলাকায় পৌঁছলে পুলিশ বাধা দেয়। পরে পুলিশের বাধার মুখে আদালত প্রাঙ্গণে পৌঁছতে না পেরে উপজেলা মোড়েই দুপুর একটা থেকে দেড়টা পর্যন্ত বিক্ষোভ করে ফিরে যান বিক্ষোভকারীরা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত