বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রামের সমন্বয়ক গ্রেপ্তার

আপডেট : ০১ আগস্ট ২০২৪, ১০:৫২ পিএম

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রামের সমন্বয়ক আদনান শরীফকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার (৩১ জুলাই) দিবাগত রাতে নগরের চকবাজার থানার ডিসি রোডের একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

আদনান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিস বিভাগের শিক্ষার্থী। বৃহস্পতিবার (১ আগস্ট) বিকেলে তাকে পাঁচলাইশ থানার কোটা সংস্কার আন্দোলনের হত্যা ও বিস্ফোরক আইনের দুই মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। 

আদনান শরীফ চট্টগ্রামের দারুল উলুম আলিয়া মাদ্রাসার সমন্বয়কের দায়িত্বে ছিলেন। নগরের পাচঁলাইশ এসআই ইমাম হোসেন জানান, গত ১৬ জুলাই মুরাদপুরে সংঘর্ষের ঘটনায় আদনান শরীফ জড়িত। ঘটনাস্থলের ভিডিও ফুটেজে আদনান শরীফকে দেখা গেছে। তাকে পাঁচলাইশ থানার হত্যা ও বিস্ফোরক মামলায় গ্রেপ্তার করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত