দুজন এইচএসসি পরীক্ষার্থীর অনিশ্চিত ভবিষ্যৎ

আপডেট : ০২ আগস্ট ২০২৪, ১২:০৯ পিএম

এইচএসসি পরীক্ষার্থী মাহাতাব জামাল মাহিন এবং ইনতিজার সৃজন চৌধুরী গত ১৮ জুলাই কোটা আন্দোলনের সময় গ্রেপ্তার হয়ে জামিন না মেলায় তাদের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে।

গত ১৮ জুলাই  দুপুরে টিউশনি শেষে দুই বন্ধু বাসায় ফেরার পথে যাত্রাবাড়ীর সাদ্দাম মার্কেটের সামনে রিকশা থামিয়ে তাদের আটক করে পুলিশ।

মাহিনের বাবা জামাল উদ্দিন বাসের  জানান, ১৮ জুলাই ছেলে টিউশনির উদ্দেশ্যে বাসা থেকে বের হয়। দুপুরেই ফেরার কথা। কিন্তু রাতেও না ফিরলে আশপাশের সব থানায় খুঁজলেও তাদের পাওয়া যায়নি। পরে জানতে পারেন, মাহিনকে হরতালে সময়ের বিস্ফোরক মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ। এর পর চিফ জুডিশিয়াল আর জজকোর্টে আবেদন করেও জামিন মেলেনি। এর মধ্যে কোটা আন্দোলন পরিস্থিতিতে স্থগিত ছেলের এইচএসসি পরীক্ষা ফের শুরু হচ্ছে। জামিন না মেলায় তার ভবিষ্যৎ নিয়ে শঙ্কিত। 

ইনতিজার সৃজনের বড় ভাই সায়মন বলেন, মাহিন আর সৃজন দু’জনে মোল্লা কলেজের শিক্ষার্থী। আর নাঈম পলিটেকনিকের ছাত্র। আমার ভাই অনেক মেধাবী। বাবা প্রবাসী আর আমি একটি কোম্পানিতে কাজ করি। আমাদের স্বপ্ন সৃজন পড়াশোনা করে ভালো কিছু করবে। কিন্তু এখন যদি পরীক্ষায় না বসতে পারে তাহলে ওর কী হবে?

×
সর্বশেষ সর্বাধিক পঠিত