হবিগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় শহরের আওয়ামী লীগ ও বিএনপি কার্যালয়ে আগুন দেওয়া হয়েছে।
এছাড়া হবিগঞ্জ সদর আসনের সংসদ সদস্য আবু জাহিরের বাসার সামনে থাকা একটি প্রাইভেট কার ও ৯টি মোটরসাইকেল পুড়িয়ে দেওয়া হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার শিক্ষার্থীরা জুমা নামাজের পর আড়াইটার দিকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে টাউন হলের দিকে আসতে থাকে। এসময় আওয়ামী লীগ ও ছাত্রলীগ-যুবলীগের নেতাকমীদের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষ শুরু হয়। এ সময় শিক্ষার্থীরা টাউন হল রোডে আওয়ামী লীগের অফিসে আগুন দেয়।
অন্যদিকে শহরের সিনেমা হল রোডে বিএনপির অস্থায়ী অফিসে আগুন দেওয়ার অভিযোগ পাওয়া গেছে ছাত্রলীগ ও যুবলীগের কর্মীদের বিরুদ্ধে।
