দীপ্ত টিভিতে আজ থেকে ৯ আগস্ট প্রতিদিন দুপুর ২টায় থাকছে শাবনূর অভিনীত ৭টি বাংলা সিনেমা। ৩ আগস্ট শনিবার থাকছে আরিফ মাহমুদের পরিচালনায় বাংলা সিনেমা খেয়াঘাটের মাঝি। চলচ্চিত্রটিতে অভিনয় করেছেন শাবনূর, ফেরদৌস, ববিতাসহ আরও অনেকে। ৪ আগস্ট রবিবার থাকছে ওয়াকিল আহমেদের পরিচালনায় বাংলা সিনেমা ভুলোনা আমায়। চলচ্চিত্রটিতে অভিনয় করেছেন শাবনূর, বাপ্পি, অমিত হাসানসহ অনেকে। ৫ আগস্ট সোমবার থাকছে এফ আই মানিকের পরিচালনায় বাংলা সিনেমা দুই বধূ এক স্বামী। চলচ্চিত্রটিতে অভিনয় করেছেন শাবনূর, মান্না, মৌসুমী। ৬ আগস্ট মঙ্গলবার এফ আই মানিকের পরিচালনায় বাংলা সিনেমা স্বামী স্ত্রীর যুদ্ধ। চলচ্চিত্রটিতে অভিনয় করেছেন শাবনূর, মান্না, পূর্ণিমা। ৭ আগস্ট বুধবার থাকছে আবিদ হাসান বাদলের পরিচালনায় বাংলা সিনেমা তুমি শুধু তুমি। চলচ্চিত্রটিতে অভিনয় করেছেন শাবনূর, রিয়াজ, অমিত হাসান। ৮ আগস্ট বৃহস্পতিবার থাকছে নারগিস আক্তারের পরিচালনায় বাংলা সিনেমা চার সতীনের ঘর। চলচ্চিত্রটিতে অভিনয় করেছেন আলমগীর, ববিতা, দিতি, শাবনূর, ময়ূরীসহ অনেকে। ৯ আগস্ট শুক্রবার থাকছে শাহ মো. সংগ্রামের পরিচালনায় বাংলা সিনেমা বলবো কথা বাসর ঘরে।
×
