যুক্তরাজ্যে স্পাউস ভিসা জন্য বাড়ানো হচ্ছে না নূন্যতম আয়সীমার । বহুল আলোচিত স্পাউস ভিসার আয়সীমা পর্যালোচনা শেষ না হওয়া পর্যন্ত বছরে ২৯ হাজার পাউন্ড থেকে আর কোনো পরিবর্তন না করার প্রতিশ্রুতি দিয়েছেন ব্রিটেনের নতুন হোম সেক্রেটারি, ইভেট কুপার ।
মিস কুপার পারিবারিক জীবন এবং যুক্তরাজ্যের অর্থনৈতিক ভারসাম্য বজায় রাখার জন্য ন্যূনতম আয়ের প্রয়োজনীয়তা সহ পারিবারিক অভিবাসন বিধিগুলি পর্যালোচনা করার জন্য স্বাধীন পাবলিক সংস্থাকে আদেশ দেওয়ার পরিকল্পনা করেছেন। ন্যূনতম আয়ের সীমা ২৯ হাজারে বহাল রাখা হয়েছে,যাতে পর্যালোচনা সম্পূর্ণ না হওয়া পর্যন্ত আর কোন পরিবর্তন হবে না।
অভিবাসন কমাতে ব্রিটেনে ঋষি সুনাকের সরকার যুক্তরাজ্যের স্বামী বা স্ত্রী আনার ক্ষেত্রে ন্যূনতম আয় ১৮৬০০ থেকে বার্ষিক ২৯০০০ করে। নুন্যতম আয় আগামী বছর ৩৮,৭০০ পাউন্ডে উন্নীত করার ঘোষনা দিয়েছিল তৎকালীন সরকার। যা বাংলাদেশী সহ বহু এথনিক মাইনোরিটি কমিউনিটির স্বল্প আয়ের বাসিন্দাদের স্পাউস আনার ক্ষেত্রে বড় অন্তরায় হয়ে দাঁড়িয়েছিল।
এ ব্যাপারে আলাপকালে লন্ডনের চ্যান্সেরী সলিসিটর্সের কর্নধার ব্যারিস্টার মোঃ ইকবাল হোসেন বলেন, “নতুন সরকারের এ সিদ্বান্ত নিঃসন্দেহে স্বস্তিদায়ক। সরকার অভিবাসনের জন্য একটি নতুন পদ্ধতির পরিকল্পনা করছে। মাইগ্রেশন নীতি এবং ভিসা নিয়ন্ত্রণে দক্ষতা এবং শ্রমবাজার নীতির সাথে সংযুক্ত করে ভুল ও সমস্যাগুলো সমাধানের চেষ্টা করছে।”
যুক্তরাজ্য থেকে রেমিট্যান্স প্রেরণ কমেছে অর্ধেকের বেশি
মেঘনায় ট্রলারডুবি মা-মেয়ের মৃত্যু নিখোঁজ ৩