রাজবাড়ীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীদের বিক্ষোভ মিছিল

আপডেট : ০৩ আগস্ট ২০২৪, ০৯:৪৩ পিএম

রাজবাড়ীতে গ্রেপ্তারকৃত শিক্ষার্থীদের মুক্তি, গণগ্রেপ্তার বন্ধ করা, সকল হত্যাকান্ডের সাথে জরিতদের বিচার করা সহ ৯ দফা দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কারীদের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩আগষ্ট) বিকেল তিনটার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কারীদের ব্যানারে এই মিছিল অনুষ্ঠিত হয়। এতে সাধারণ শিক্ষার্থী, শিক্ষকসহ বিভিন্ন শ্রেনীর পেশার মানুষকে এই মিছিলে অংশ নিতে দেখা যায়।
 
পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে দুপুরের পর থেকেই বিক্ষোভ মিছিলে অংশ নেওয়ার জন্য সাধারণ শিক্ষার্থীরা রাজবাড়ী শহরের বড়পুল এলাকায় জড়ো হতে থাকে। পরে সেখান থেকে বেলা তিনটার দিকে আন্দোলনকারীরা একটি মিছিল বের করার চেষ্টা করলে পুলিশ তাদেরকে বাধা দেয়। । মিছিলটি  রাজবাড়ী শহরের দিকে আগাতে থাকে। তারা একটু একটু করে মিছিল করে আর মোড়ে মোড়ে অবস্থান নেয়। এক পর্যায়ে তারা মিছিল নিয়ে রাজবাড়ী শহরের পান্নাচত্বর এলাকায় পৌঁছালে পুলিশ তাদেরকে ব্যারিকেড দেয়। এসময় শিক্ষার্থীরা সেখানেই অবস্থান নিয়ে ভুঁয়া ভুঁয়া বলে স্লোগান  দিতে থাকেন। এছাড়া “উই ওয়ান্ট জাস্টিস, তোমার কোটা তুমি নাও, আমার ভাইদের ফিরিয়ে দাও’লাশের ভিতর জীবন দে নইলে গদি ছেড়ে দে, দিয়েছিতো রক্ত আরও দেব রক্ত, জেগেছে রে জেগেছে ছাত্র সমাজ জেগেছে” এসব বলে ¯স্লোগান দিতে থাকে। একপর্যায়ে জেলা আওয়ামী লীগের উদ্যোগে আওয়ামী লীগের কার্যালয় হতে একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি পান্না চত্বরেরে দিকে আগাতে থাকলে মিছিল থেকে কিছু নেতাকর্মীরা আন্দোলনরত শিক্ষার্থীদের ধাওয়া দেয়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। 

রাজবাড়ী অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এ্যান্ড অপস) মুকিত সরকার জানান, শিক্ষার্থীদের নিরাপত্তা দেশের জানমালের কথা চিন্তা করে শিক্ষার্থীদের রাস্তায় না নামার জন্য বুঝিয়েছি। কর্মসূচিকে ঘিরে আমাদের চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা ছিল।

 

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত