ঢাকার সিএমএম আদালতের সামনে পুলিশের গাড়িতে আগুন

আপডেট : ০৪ আগস্ট ২০২৪, ১২:৪৬ পিএম

রাজধানীর পুরান ঢাকায় পুলিশের একটি গাড়িতে আগুন দিয়েছে আন্দোলনকারীরা। রবিবর (৪ আগস্ট) সকালে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের সামনে এ  ঘটনা ঘটে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সর্বাত্মক অসহযোগ আন্দোলনের কর্মসূচির পালনে সকালে পুরান ঢাকার রায়সাহেব বাজার মোড় থেকে ভিক্টোরিয়া পার্ক এলাকায় অবস্থান নেয়।

এসময় পুলিশের সাথে দফায় দফায় পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ শুরু হয়। পরে সংঘর্ষ চলাকালে পুলিশের একটি গাড়িতে আগুন দেওয়ার পাশাপাশি কয়েকটি গাড়ি ভাঙচুর করা হয়েছে। এ সময় এলাকাজুড়ে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত