মিরপুরে আন্দোলনকারীদের সঙ্গে আ. লীগের সংঘর্ষ

আপডেট : ০৪ আগস্ট ২০২৪, ১২:৫৫ পিএম

মিরপুর ১৪ ও ১২ থেকে ১০ নম্বরে আসার সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের সঙ্গে আওয়ামী লীগ কর্মীদের সংঘর্ষ শুরু হয়। এখন পর্যন্ত সংঘর্ষ চলমান রয়েছে। 

রবিবার (৪ আগস্ট) রাজধানীর মিরপুর ১০ নম্বরের দিকে শিক্ষার্থীরা আসার সময় এই ঘটনা ঘটে। এসময় আওয়ামী লীগের কর্মীরা লাঠি নিয়ে শিক্ষার্থীদের ধাওয়া দেয়। এসময় শিক্ষার্থীরা বিভিন্ন গলিতে দৌড়ে চলে যায়। এ সময় গুলির শব্দও শোনা যায়। এখন পর্যন্ত গোলাগুলির শব্দ চলমান রয়েছে। তবে এখন পর্যন্ত কোনো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের দেখা যায়নি।

আন্দোলনকারীদের ওপর গুলি করার ক্ষেত্রে বাংলাদেশের পুলিশ প্রবিধান (পিআরবি) আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোরভাবে অনুসরণ করতে বলা হয়েছে। আইনজীবীরা বলেছেন, পিআরবিতে বলা আছে, গুলি করার আগে পুলিশকে কয়েকটি ধাপ অনুসরণ করতে হয়। জীবন রক্ষার্থে সর্বশেষ ধাপ হিসেবে পুলিশ গুলি করতে পারবেন। তবে নির্বিচারে গুলি করা যাবে না।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত