আয়োজক দেশ ফ্রান্সের কাছে হেরে অলিম্পিক শেষ হয়ে গেছে আর্জেন্টিনা অনূর্ধ্ব-২৩ পুরুষ ফুটবল দলের। তবে তাদের চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের মেয়েদের কিন্তু হারতে পারেনি ফ্রান্স। ১-০ গোলের জয়ে সেমিফাইনালে চলে গেল ব্রাজিল। এই জয়ে টিকে রইল ব্রাজিলিয়ান ফুটবল কিংবদন্তি মার্তার অলিম্পিক সোনা জয়ের স্বপ্ন।
শেষ আটের লড়াইয়ে সেরা খেলোয়াড় মার্তাকে ছাড়াই মাঠে নেমেছিল ব্রাজিল। গ্রুপ পর্বে স্পেনের বিপক্ষে ব্রাজিলের হারা ম্যাচে লাল কার্ড দেখায় তিনি মাঠে নামতে পারেননি। ম্যাচের একমাত্র গোলটি করেছেন গাবি পোর্তিলিও। ৮২তম মিনিটে দারুণ এক ফিনিশিংয়ে গোল করে দলকে জয়সূচক গোলটি এনে দেন এই ব্রাজিলিয়ান মিডফিল্ডার। বিপরীতে ফ্রান্স তেমন কোনো সুযোগ তৈরি করতে পারেনি।
সেমিফাইনালে আগামী মঙ্গলবার ব্রাজিলের প্রতিপক্ষ স্পেন। গ্রুপপর্বে ২-০ গোলে হারায় এই ম্যাচটি ব্রাজিলের জন্য প্রতিশোধেরও। শেষ আটে খেলতে না পারলেও নিষেধাজ্ঞা কাটিয়ে ওই ম্যাচে মাঠে নামবেন মার্তা। ব্রাজিলের এই কিংবদন্তি ফুটবলার এখনো কোনো অলিম্পিক পদক জিততে পারেননি। তবে স্পেনের বিপক্ষে ফলাফল যাই হোক অলিম্পিক মেডেল জেতার সুযোগ থাকবে ব্রাজিলের।
এল ক্ল্যাসিকোতে বার্সেলোনার জয়ের ধারা অব্যাহত
সোনা জিতে ইতিহাস গড়লেন কেটি লেডেকি