ব্রডব্যান্ড ইন্টারনেট চালু থাকবে: আইএসপিএবি সভাপতি

  • সাত দিনের মধ্যে আবার মোবাইল ফোনে ফোর-জি নেটওয়ার্ক বন্ধ করা হল
  • ব্রডব্যান্ড ইন্টারনেট বন্ধের কোনো নির্দেশনা আসেনি জানিয়েছে আইএসপিএবি
আপডেট : ০৪ আগস্ট ২০২৪, ০২:৫৬ পিএম

শিক্ষার্থীদের অসহযোগ আন্দোলনের প্রথম দিনে সারাদেশে বিক্ষোভ মিছিল এবং সংঘর্ষের ঘটনা ঘটছে। এমন পরিস্থিতিতে সারাদেশে মোবাইল ফোন ইন্টারনেটের ফোর-জি নেটওয়ার্ক বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে।

শিক্ষার্থীদের চলমান এই আন্দোলনকে কেন্দ্র করে সাত দিনের মাথায় আবার মোবাইল ফোনে ফোর-জি নেটওয়ার্ক বন্ধ করা হল।

রবিবার (৪ আগস্ট) দুপুর ১২টার পর সরকারি একটি সংস্থার নির্দেশে ফোর-জি সেবা বন্ধ করা হয়।

তবে মোবাইলে ইন্টারনেট সেবা বন্ধ হলেও ব্রডব্যান্ড ইন্টারনেট চালু থাকবে বলে জানিয়েছেন ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (আইএসপিএবি) সভাপতি এমদাদুল হক।

তিনি বলেন, “ব্রডব্যান্ড ইন্টারনেট বন্ধের বিষয়ে আমাদের কাছে এখনও কোনো নির্দেশনা আসেনি। তাই ব্রডব্যান্ড ইন্টারনেট চালু থাকবে। তবে সামাজিক যোগাযোগমাধ্যমগুলো বন্ধ থাকতে পারে। আমাদের দিক থেকে বলতে পারি, ব্রডব্যান্ড ইন্টারনেট বন্ধ হবে না।”

এর আগে বিক্ষোভ ও সহিংসতার মধ্যে বাংলাদেশে ১৭ জুলাই রাত থেকে মোবাইল ইন্টারনেট এবং ১৮ জুলাই রাত ৯টার দিকে ব্রডব্যান্ড ইন্টারনেট বন্ধ হয়। ২৩ জুলাই রাতে দেশে সীমিত পরিসরে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা চালু করা হয়। ২৮ জুলাই বেলা তিনটা থেকে মুঠোফোনে ফোর-জি ইন্টারনেট চালু হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত