গান গেয়েও টাকা পাননি সুনিধি চৌহান!

আপডেট : ০৪ আগস্ট ২০২৪, ০৫:২৪ পিএম

ভারতীয় সঙ্গীতশিল্পী সুনিধি চৌহানের অনুরাগী ছড়িয়ে সারা বিশ্বে। কিন্তু সেই সুনিধিও নাকি গান গাওয়ার পর বহু বার পারিশ্রমিক পাননি। সম্প্রতি এক সাক্ষাৎকারে এমনই জানালেন গায়িকা।

সুনিধি জানান, এই বিষয়গুলো এড়ানোর জায়গা নেই। কিছু ক্ষেত্রে গান রেকর্ড করার পরেও পারিশ্রমিক পাওয়া যায় না।

তিনি বলেন, ‘একটা জায়গায় পৌঁছে গেলে পারিশ্রমিক দিতে বাধ্য হয়। যদি আপনি বলেন, পারিশ্রমিক না দিলে গান গাইব না। কিন্তু আপনি যখন টাকা থেকে গান গাওয়াকে বেশি গুরুত্ব দেন, তখন তো পুরো বিষয়টি আপনার ওপর বর্তায়। তখন ওরা পারিশ্রমিক না দিলেও দোষ দিতে পারবেন না।’

সুনিধি আরও বলেন, ‘বহু ছবিতে গান গেয়েছি। সব গানের পারিশ্রমিক আজও পাইনি। এর মানে প্রযোজকেরা টাকা দেননি এমন নয়। আমি নিজেই পারিশ্রমিক না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আমার নিজেরই মনে হয়েছে, এই গানটার জন্য এত টাকা আমি নেব না।’

সর্বশেষ সর্বাধিক পঠিত