সারা দেশে ১৪ পুলিশ সদস্য নিহত, আহত তিন শতাধিক: পুলিশ সদর দপ্তর

আপডেট : ০৪ আগস্ট ২০২৪, ০৯:০৪ পিএম

সারা দেশে ১৪ জন পুলিশ সদস্য নিহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ সদর দপ্তর। এর মধ্যে সিরাজগঞ্জের এনায়েতপুর থানায় ১৩ জন নিহত হয়েছেন। কুমিল্লার ইলিয়টগঞ্জে নিহত হয়েছেন একজন।

এছাড়া সারা দেশের ২৭ থানা, ফাঁড়ি, পুলিশ সুপারের কার্যালয় ও রেঞ্জ অফিস ভাঙচুর হওয়ার তথ্য দিয়েছে পুলিশ সদর দপ্তর। এই সংঘাত-সংঘর্ষে তিন শতাধিক পুলিশ সদস্য আহত হওয়ার কথাও জানানো হয়েছে।

পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো তথ্য অনুসারে আক্রান্ত থানা, ফাঁড়িগুলো হলো—ডিএমপির যাত্রাবাড়ী ও খিলগাঁও থানা, টাঙ্গাইলের গোড়াই হাইওয়ে থানা, বগুড়ার সদর, দুপচাঁচিয়া ও শেরপুর থানা এবং নারুলী পুলিশ ফাঁড়ি, জয়পুরহাট সদর থানা, কুমিল্লার ইলিয়টগঞ্জ হাইওয়ে থানা, রংপুরের গঙ্গাচড়া, মিঠাপুকুর, পীরগাছা, পীরগঞ্জ, বদরগঞ্জ ও গংগাচড়া, ব্রাহ্মণবাড়িয়া সদর ও আশুগঞ্জ থানা, সিরাজগঞ্জের এনায়েতপুর, উল্লাপাড়া ও শাহজাদপুর থানা, হবিগঞ্জের মাধবপুর ফাঁড়ি, ময়মনসিংহ রেঞ্জ অফিস, নারায়ণগঞ্জ, বগুড়া, পাবনা ও সিরাজগঞ্জ পুলিশ সুপারের কার্যালয় এবং দিনাজপুর সদর থানা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত