বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চলমান অসহযোগ আন্দোলনে চাঁদপুরে দফায় দফায় সংঘর্ষ হয় । সংঘর্ষের ঘটনায় শিক্ষার্থী, অভিভাবক, সাংবাদিক, ছাত্রলীগ ও পুলিশসহ অন্তত দেড় শতাধিক লোক আহত হয়েছেন।
রবিবার (৪ আগস্ট) অসহযোগ আন্দোলন পালনে শহরের বাসস্ট্যান্ড এলাকায় অবস্থান নেয় শিক্ষার্থীরা। অন্যদিকে ছাত্রলীগের অবস্থান ছিল পাশবর্তী ইলিশ চত্বরে। ছাত্রলীগের কর্মীরা শিক্ষার্থীদের ওপর ইটপাটকেল নিক্ষেপ করে। এরপর শিক্ষার্থীদের সংঘবদ্ধ হয়ে তাদেরকে ধাওয়া করে। এতে সাধারণ ছাত্রদের মধ্যে অনেকেই ইটের আঘাতে গুরুতর আহত হয়ে রক্তাক্ত জখম হয়। শিক্ষার্থীরা স্থানীয়ভাবে চিকিৎসা নেয়।
রবিবার (৪ আগস্ট) দুপুরের দিকে ছাত্রলীগ-যুবলীগের ধাওয়া খেয়ে শিক্ষার্থীরা বাসস্ট্যান্ড থেকে আশপাশের এলাকায় আশ্রয় নেয়। পরে শিক্ষার্থীরা ড্রোন উড়িয়ে ছাত্রলীগের অবস্থান নিশ্চিত করে ধাওয়া করে আবারও বাসস্ট্যান্ডে অবস্থান নেন। ওই সময় ধাওয়া-পাল্টা ধাওয়ায় এবং ইটপাটকেল নিক্ষেপে পুলিশ, সাংবাদিক, ছাত্রলীগ ও অনেক শিক্ষার্থীর অভিভাবক আহত হন।
এসব ঘটনার সময় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পুলিশ শহরের গুরুত্বপূর্ণ স্থানে এবং আন্দোলনকারী শিক্ষার্থীদের আশপাশে অবস্থান নেয় পুলিশ।
