রাজনৈতিক দলের নেতা ও বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে বৈঠক করছেন সেনাপ্রধান

আপডেট : ০৫ আগস্ট ২০২৪, ০২:৫৭ পিএম

বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে বৈঠক করছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। সেনা সদর দপ্তরে এই বৈঠক হচ্ছে বলে জানা গেছে।

বৈঠকে ডাক পেয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও বিশিষ্ট ব্যক্তিরা। এদের মধ্যে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক আসিফ নজরুল। আরও  রয়েছেন জাতীয় পার্টির সিনিয়র কো চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ ও দলটির মহাসচিব মুজিবুল হক চুন্নু।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত