সকাল এগারোটা থেকেই চানখারপুল এলাকায় অবস্থায় নিতে থাকে আন্দোলকারীরা৷ এরপর দফায় দফায় সংঘর্ষ হয় পুলিশ ও আন্দোনকারীদের মধ্যে। পুলিশের গুলিতে দুইজন আন্দোলনকারী নিহত হয়েছেন। নিহতরা হলেন, রাকিব হোসেন ও মানিক মিয়া। ঢাকা মেডিকেল মর্গ সুত্রে এসব তথ্য জানা গেছে৷ নিহত রাকিব সাউথ ইস্ট ইউনিভার্সিটির শিক্ষার্থী ও মানিক মিয়া যমুনা ব্যাংকের কর্মরত ছিলেন।
সকাল থেকে দফায় দফায় সংঘর্ষ হচ্ছে আন্দোলনকারী ও পুলিশের সঙ্গে। পুলিশ সট গানের গুলি,টিয়ার সেল,সাউন্ড গ্রেনেড ও ছররা গুলি করেছে। চানখার পুল এলাকায় ফুটপাত ব্যাবসায়ী একজন প্রত্যক্ষদর্শী বলেন, সকাল থাইকা ছাত্ররা এইখানে ছিলো৷ পুলিশ গুলি করছে। একজনের মাথায় গুলি লাগছে৷
চানখারপুল থেকে বকশিবাজার মোড়ের দিকে যাওয়ার সড়কে জমাট বাধা রক্ত দেখা গেছে। রাস্তার এক জায়গায় জমাট বাধা রক্ত এবং সেখানে রক্তের রেখা প্রায় ত্রিশ গজ পর্যন্ত। ফুটপাতের অপর এক ব্যাবসায়ী বলেন,পুলিশ একজনরে গুলি করছে। সেই গুলি আইসা মাথায় লাগছে। তার মাথা থাইকা বাইর হওয়া রক্ত এইহানে জমাট বাইধা আছে৷ তারপর তারে নিয়া মেডিকেলে যাওয়ার সময় এই রক্ত পইরা এমন দাগ হইছে।
এক পর্যায়ে আন্দোলনকারীরা চানখারপুর থেকে পুলিশকে ধাওয়া দিয়ে দুপুর দুইটার দিকে শহিদ মিনার ও টিএসসির দিকে চলে। দুপুর দুইটা পর্যন্তও এই এলাকায় পুলিশ সাউন্ড গ্রেনেড ছুড়েছে। এর আগে দুপুর সারে ১২ টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ইমার্জেন্সি বিভাগে সামনে কয়েক দফা সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে।
