ভারতে অবস্থানরত বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ দেশে ফেরার জন্য ট্রাভেল পাস সংগ্রহ করেছেন। আজ মঙ্গলবার দেশ রূপান্তরকে এ কথা জানিয়েছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।
শায়রুল কবির খান বলেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ ট্রাভেল পাস পেয়েছেন। তবে কবে ফিরবেন তা এখনো জানি না।
এদিকে দেশে দিনভর গুজব দেশে ফিরেছেন সালাহউদ্দিন আহমেদ। এমন পরিস্থিতিতে গণমাধ্যমকে ট্রাভেল পাস সংগ্রহের কথা জানান শায়রুল কবির খান।
২০১৫ সালের ১০ মার্চ রাজধানীর উত্তরা থেকে সালাহউদ্দিন নিখোঁজ হন। ৬২ দিন পর ওই বছরের ১১ মে ভারতের মেঘালয়ের শিলংয়ে স্থানীয় পুলিশ তাকে উদ্ধার করে। ভারতের পুলিশের পক্ষ থেকে তখন বলা হয়েছিল, সালাহউদ্দিন শিলংয়ে ঘোরাঘুরি করার সময় লোকজনের ফোন পেয়ে তাকে আটক করা হয়।
পালানোর সময় বিমানবন্দরে ছাত্রলীগের ২ নেতা আটক
গুলিবিদ্ধ হয়ে মারা গেলেন কুবি শিক্ষার্থী