অদ্ভুত এক কারণে অলিম্পিক গেমসের মেয়েদের ৫০ কেজি বিভাগের ফাইনাল থেকে বাদ পড়লেন ভারতের বক্সার বিনেশ ফোগাট। তিনি এই ইভেন্টের ফাইনালে উঠেছিলেন। কিন্তু ফাইনালের আগে তার ওজন মেপে দেখা হয়, ১০০ গ্রাম ওজন বেশি! এরপর তাকে ফাইনালে অংশ নিতে দেওয়া হয়নি। বিষয়টি নিয়ে ভারতের ক্রীড়াঙ্গনে চলছে ক্ষোভ।
ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশন এক বিবৃতিতে জানিয়েছে, ‘অত্যন্ত দুঃখের সঙ্গে ভারতীয় দলের পক্ষ থেকে জানানো হচ্ছে যে, কুস্তিতে মেয়েদের ৫০ কেজির ফাইনাল থেকে বিনেশ ফোগাট ডিসকোয়ালিফায়েড হয়েছেন। ভারতীয় দলের পক্ষ থেকে সারারাত ধরে চেষ্টা করা হয়েছিল বাড়তি ওজন কমানোর। কিন্তু আজ সকালে তার ৫০ কেজির থেকে কিছু গ্রাম বেশি ওজন হয়েছে। এখনই ভারতীয় দলের পক্ষ থেকে এর বেশি কিছু জানানো হবে না।’
বিনেশ আসলে কুস্তিতে ৫০ কেজি বিভাগের খেলোয়াড় নয়। তার আসল ইভেন্ট ৫৩ কেজি বিভাগ। কিন্তু দিল্লির রাস্তায় আন্দোলনে নেমে তিনি ৫৩ কেজির ট্রায়ালে যেতে পারেননি। তার বদলে অলিম্পিকের ৫৩ কেজি বিভাগে যোগ্যতা অর্জন করেন অন্তিম পাঙ্ঘাল, যিনি আজ বুধবার অলিম্পিকের মঞ্চে নামবেন।
এরপরও বিনেশকে বলা হয়েছিল, তিনি যদি ট্রায়ালে পাঙ্ঘালকে হারাতে পারেন, তাহলে তাকে পছন্দের ৫৩ কেজি বিভাগে খেলতে দেওয়া হবে। কিন্তু কুস্তি থেকে দূরে থাকার জন্য স্বাভাবিকভাবেই বিনেশ সেই ট্রায়ালে হেরে যান। শেষ পর্যন্ত তাকে ৫০ কেজি বিভাগ বেছে নিতে হয়। এজন্য তাকে ৩ কেজি ওজন কমাতে হয়। বদলাতে হয় খাদ্যাভ্যাস।
গতকাল মঙ্গলবার ফাইনালে ওঠার পথে ইউ সুসাকিকে প্রি-কোয়ার্টার ফাইনালে হারিয়েছিলেন বিনেশ। পরের ম্যাচে ইউক্রেনের ওকসানা লিভাচকে ৭-৫ পয়েন্টে হারিয়ে সেমিফাইনালে উঠেছিলেন তিনি। সেমিফাইনালে হারান কিউবার গুজমান লোপেজকে। ফাইনালে উঠেও তার ফাইনাল খেলা হলো না।
সাকিব কি আর জাতীয় দলে ফিরতে পারবেন?
পেছাল পাকিস্তান সফর, সূচি অপরিবর্তিত
বাংলাদেশের বিপক্ষে পাকিস্তান দল ঘোষণা
সালাউদ্দিন-সালাম-কিরণকে সমর্থকদের লালকার্ড