ড. ইউনূসের সাজা বাতিল

আপডেট : ০৭ আগস্ট ২০২৪, ০৬:০৪ পিএম

শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে আনা মামলায় নোবেলজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের ৬ মাসের সাজা বাতিল করেছে কাকরাইলের শ্রম আপিল ট্রাইব্যুনাল। রায়ে আরও তিনজনের সাজা বাতিল করা হয়েছে।

বুধবার (৭ আগস্ট) শ্রম আপিল ট্রাইব্যুনালের বিচারক এম এ আউয়াল এ আদেশ দেন। আদালতে ড. ইউনূসের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার আবদুল্লাহ আল মামুন।

দণ্ডিত অপর তিনজন হলেন গ্রামীণ টেলিকমের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আশরাফুল হাসান, পরিচালক নুর জাহান বেগম ও মো. শাহজাহান। তাদের সাজাও বাতিল করা হয়েছে।

শ্রম আইন লঙ্ঘনের দায়ে গত ১ জানুয়ারি ড. মুহাম্মদ ইউনূসসহ চারজনকে ছয় মাসের বিনাশ্রমে কারাদণ্ড দেন ঢাকার তৃতীয় শ্রম আদালতের বিচারক শেখ মেরিনা সুলতানা। সাজার পাশাপাশি পৃথক দুই ধারায় প্রত্যেককে ৩০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ২৫ দিনের আরও সাজা ভোগ করতে হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত