দেশে চলমান আন্দোলন ও ছাত্রদের দাবি নিয়ে শুরু থেকেই সরব ছিলেন শোবিজের অনেক শিল্পী ও নির্মাতা। এরপর কেউ কেউ ছাত্রদের সঙ্গে নেমেছেন রাজপথেও। সময় ঘনানোর সঙ্গে সঙ্গে একে একে অনেক শিল্পীই শিক্ষার্থীদের সঙ্গে সংহতি জানিয়ে নেমে আসেন পথে। একাত্মতা প্রকাশ করেন তাদের দাবির সঙ্গে। এবার একটি সুন্দর দেশ গড়ার লক্ষ্যে নানারকম পরামর্শে উন্নয়নের জন্য আহ্বান জানাচ্ছেন।
এক ফেসবুক পোস্টে চিত্রনায়ক সিয়াম আহমেদ লিখেন, ‘ভাই রে ভাই, আমরা কোনো ‘দেশনায়ক’ও চাই না! আমজনতা হয়ে যারা আমজনতার জন্য কাজ করবে, তাদেরকেই দেশের নেতৃত্বে দেখতে চাই। এমন নায়কগিরির অতীত ইতিহাসও দেশের মানুষের দেখা আছে।’
এরপর সবশেষে তিনি এও লিখেন, ‘এই যে মনের কথাগুলো এভাবে অকপটে লিখতে পারছি, এটাই আমার কাছে স্বাধীনতা।’
কমেন্ট বক্সে অভিনেতার সঙ্গে ভক্ত-অনুরাগীরা একাত্মতা পোষণ করেছেন। একজন লিখেছেন, ‘বাংলাদেশ ছাত্র সমাজ জিন্দাবাদ’। এরপর আরেকজন লিখেন, ‘স্বাধীনতার সংজ্ঞাটা অসাধারণ দিয়েছেন ভাই।’
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে গড়ে ওঠা গণ-আন্দোলনের চাপে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশত্যাগ করেছেন। এরপর মুহূর্তের মধ্যেি দেশ জুড়ে শুরু হয় গণ-উল্লাস; সৃষ্টি হয় এক নতুন ইতিহাসের। শোবিজ তারকা থেকে শুরু করে সাধারণ মানুষ সবাই স্বপ্ন দেখছেন একটা সুন্দর দেশের।
আইনশৃঙ্খলা পরিস্থিতির দ্রুত উন্নয়ন করুন: তিশা