সচিবালয় থেকে গাড়ি যাচ্ছে প্রধান উপদেষ্টার বাসায়

আপডেট : ০৮ আগস্ট ২০২৪, ০৬:৫৫ পিএম

সচিবালয় থেকে গাড়ি যাচ্ছে প্রধান উপদেষ্টার বাসভবনে। বৃহস্পতিবার সন্ধ্যার পরে একটি বিএমডব্লিউ গাড়ি প্রধান উপদেষ্টাকে আনতে সচিবালয় থেকে বেরিয়ে যায়।

এর আগে সরকারি পরিবহন পুল ঘুরে এবং সংশ্লিষ্টদের সাথে কথা বলে জানা যায়, মন্ত্রিপরিষদের সদস্যরা যেসব গাড়ি ব্যবহার করেছেন সেসব গাড়িই পরিষ্কার-পরিছন্ন করে প্রস্তুত করা হয়েছে৷ এ মুহূর্তে ২২টি গাড়ি প্রস্তুত থাকলেও সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে ১৫টি গাড়ি যাচ্ছে। পরবর্তীতে এসব গাড়ি অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের নিয়ে যাবে বঙ্গভবনে রাষ্ট্রপতির কার্যালয়ে।

সেনাবাহিনী প্রধান ওয়াকার-উজ-জামান গতকাল বুধবার বলেছেন, এ সরকারের উপদেষ্টা হতে পারে ১৫ জনের মত। বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে বঙ্গভবনে তাদের শপথগ্রহণ হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত