অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা শান্তিতে নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, সব অপরাধের বিচার হবে।
বৃহস্পতিবার (৮ আগস্ট) রাতে শপথ গ্রহণের পর জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি এ কথা বলেন।
ড. মুহাম্মদ ইউনূস বলেন, যারা অপরাধ করেছে, তাদের আইনের মাধ্যমে বিচারের আওতায় শিগগিরই উপযুক্ত শাস্তি দেওয়া হবে। এই কথা সব মন্ত্রণালয়, সংস্থা, দপ্তর, শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য প্রযোজ্য। সব অপরাধীর বিচার হবে।
এর আগে আজ রাত ৯টায় বঙ্গভবনে শপথ গ্রহণ করেন নবগঠিত সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তাকে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
