ট্রাফিক নিয়ন্ত্রণকারী শিক্ষার্থীদের ছাতা দিল বসুন্ধরা সিমেন্ট

আপডেট : ০৯ আগস্ট ২০২৪, ০৫:০৬ এএম

রোদে পুড়ে, বৃষ্টিতে ভিজে ট্রাফিক সেবায় নিয়োজিত শিক্ষার্থীদের মধ্যে ছাতা বিতরণ করেছে বসুন্ধরা সিমেন্ট ও শুভসংঘের সদস্যরা। ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজ এবং বিভিন্ন প্রতিষ্ঠানের শুভসংঘের সদস্যরা এই ছাতা বিতরণ করেন।

গতকাল বৃহস্পতিবার সকালে রাজধানীর পলাশী ও ফকিরাপুল বাজারে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং বাজারে ভারসাম্য বজায় রাখতে কাজ করছে বসুন্ধরা শুভসংঘের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। এ সময় উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মো. আমিনুর রহমান, সাংগঠনিক সম্পাদক রূহানী খাতুন, ঢাকা কলেজ শাখার সভাপতি রাজীব, ঢাবি শাখার সদস্য আশরাফুল, শাকিল, ফারিহাসহ অনেকে। বিজ্ঞপ্তি

×
সর্বশেষ সর্বাধিক পঠিত