ইসরায়েল ও হামাসকে আলোচনায় বসার আহ্বান তিন দেশের

আপডেট : ০৯ আগস্ট ২০২৪, ০৯:১৬ পিএম

এক যৌথ বিবৃতিতে ইসরায়েল ও হামাসকে আলোচনায় বসার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র, মিশর ও কাতার। বিবৃতিতে ইসরায়েল ও হামাসকে যুদ্ধবিরতি এবং জিম্মি মুক্তি চুক্তি নিয়ে পুনরায় আলোচনা শুরুর আহ্বান জানানো হয়। আগামী ১৫ আগস্ট এ আলোচনার তারিখ নির্ধারণ করা হয়েছে।

বিবৃতিতে স্বাক্ষর করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি এবং কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি।

গত সপ্তাহে তেহরানে হামাস নেতা ইসমাইল হানিয়াকে হত্যার পর এ প্রস্তাবকে আঞ্চলিক উত্তেজনা প্রশমনের কূটনৈতিক প্রচেষ্টা হিসেবে দেখা হচ্ছে। ইসরায়েল আলোচনার বিষয়ে আগ্রহ দেখালেও হামাস এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত