কোটা সংস্কার আন্দোলনে নিহতদের আত্মার মাগফেরাত এবং আহতদের সুস্থতা কামনা করে সিরাজদিখানের বিভিন্ন মসজিদে দোয়া অনুষ্ঠিত হয়েছে। বিএনপির কেন্দ্রীয় নির্দেশে আজ শুক্রবার জুমার নামাজের পরে মসজিদগুলোতে তাদের জন্য দোয়া করা হয়। দোয়ায় অংশ নেন মসজিদে জুমার নামাজ পড়তে আসা মুসল্লিরা। এ সময় দেশ ও সর্বস্তরের মানুষের মঙ্গল কামনাও করা হয়।
মুন্সীগঞ্জ জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক প্রিন্স নাদিমের আয়োজনে উপজেলার কেয়াইন জামে মশজিদ জুমার নামাজের পর দোয়া মাহফিল ও তবারক বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন কেয়াইন ইউনিয়ন বিএনপি নেতা তারা মিয়া দেওয়ান, হোসেন ভূইয়া, মোকশেদ ভূইয়া, আলী ইসলাম দেওয়ান, উপজেলা যুবদল সদস্য রহমত শেখ, মো. শাহ আলম, বাবু দেওয়ান, ফরহাদ হোসেন, ইউনিয়ন ছাত্রদলের সাবক সহসভাপতি জিল্লুর রহমান, সাবেক প্রচার সম্পাদক আনিছুর রহমান দুর্যয় প্রমুখ।
কাউন্সিলর নুর মোস্তফা টিনু কোথায়? কার্যালয়ে তালা