দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে প্রশাসনকে কার্যকরভাবে সহায়তার জন্য সকলের প্রতি আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর আহ্বায়ক সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।
আজ শুক্রবার জামায়াতে ইসলামীর রাজনৈতিক কমিটির সভায় তিন এই আহ্বান জানান।
তিনি বলেন, ছাত্র-জনতার রক্তের বিনিময়ে বাংলাদেশ স্বৈরাচার মুক্ত হয়েছে। এই আন্দোলনে যেসব ছাত্র জীবন দিয়েছেন এবং যারা আহত ও পঙ্গু হয়েছেন তাদের সকলের প্রতি সম্মান ও শ্রদ্ধা জানাই। ছাত্রসমাজের এই অবদানকে বাংলাদেশ জামায়াতে ইসলামী সর্বদাই শ্রদ্ধা এবং সম্মান করে। তারা জাতীয় বীরের মর্যাদায় সমাসীন থাকবেন।
অন্তর্বর্তী সরকারকে শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, ছাত্র-জনতার অভ্যূত্থানের মূল উদ্দেশ্য দেশে আইনের শাসন, ন্যায়বিচার ও মানবাধিকার প্রতিষ্ঠা, দুর্নীতি, অর্থ লুটপাট, বিদেশে অর্থ পাচার বন্ধ করা। এ ছাড়া গণহত্যার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করে আদালতের কাছে সোপর্দ করে ন্যায়বিচার নিশ্চিত করা। তাদের কাছে আমরা এই দাবি জানাই।
তিনি আরও বলেন, আমরা দেশের সর্বস্তরের জনগণ বিশেষ করে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীদের দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে প্রশাসনকে কার্যকরভাবে সহায়তা করার আহ্বান জানাচ্ছি। সেই সঙ্গে দেশে কোনো ধ্বংসাত্মক কার্যকলাপ যাতে সংঘটিত না হয়, ভিন্ন ধর্মাবলম্বীদের ওপর হামলা ও জানমালের কোনো ক্ষয়ক্ষতি যেন না হয়, সেজন্য পাহারাদারের ভূমিকা অব্যাহত রাখার আবারও আহ্বান জানাচ্ছি।
সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নায়েবে আমীর ও সাবেক এমপি ডা. সৈয়দ আব্দুল্লাহ মু. তাহের, সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি হামিদুর রহমান আযাদ, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি মতিউর রহমান আকন্দ, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর নূরুল ইসলাম বুলবুল, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমীর মুহাম্মদ সেলিম উদ্দিন।
আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে দেশব্যাপী সেনাবাহিনীর ২০৬ ক্যাম্প
৬ বছরের চুক্তিতে বার্সেলোনায় দানি ওলমো
কমলার সঙ্গে তিন বিতর্কে অংশ নিতে চান ট্রাম্প