পাকিস্তান ‘এ’ দলের বিপক্ষে সিরিজ খেলতে ইসলামাবাদে পৌঁছেছে বাংলাদেশ ‘এ’ দল। টেস্ট সিরিজের প্রস্তুতি নিতে সাবেক দুই অধিনায়ক মুমিনুল হক এবং মুশফিকুর রহিমও আছেন এই দলে। আজ শনিবার স্থানীয় সময় দুপুরে মুশফিকদের বহনকারী বিমানটি ইসলামাবাদে অবতরণ করে।
গত ৬ আগস্ট পাকিস্তান সফরে যাওয়ার কথা ছিল বাংলাদেশ 'এ' দলের। তবে দেশের পরিস্থিতি স্বাভাবিক না থাকায় নির্দিষ্ট সময়ে যেতে পারেননি ক্রিকেটাররা। তাই সফরের সূচিতেও আসে পরিবর্তন। তিন দিন পিছিয়ে যায় ‘এ’ দলের এই সফর।
দুই দিন অনুশীলনের পর ১৩ আগস্ট প্রথম চার দিনের ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচটি শুরু হবে ২০ আগস্ট থেকে। এরপর আছে তিন ম্যাচের আনঅফিসিয়াল ওয়ানডে সিরিজ। ম্যাচ তিনটি অনুষ্ঠিত হবে ২৬, ২৮ এবং ৩০ আগস্ট। সবগুলো ম্যাচই হবে ইসলামাবাদে।
টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজনে তৎপরতা শুরু ক্রীড়া উপদেষ্টার
পাপনের বিসিবি এতদিন কীভাবে চলেছে- জানালেন ফাহিম