জাতীয় শিক্ষক ফোরামের কেন্দ্রীয় প্রধান উপদেষ্টা অধ্যাপক মাহবুবুর রহমান বলেছেন, নতুন কারিকুলাম বাতিল করতে হবে। সেই সঙ্গে নতুন শিক্ষা কমিশন গঠন করে জনগণের প্রত্যাশার আলোকে কারিকুলাম প্রণয়ন করতে হবে।
আজ শনিবার (১০ আগস্ট) বিকেল ৩টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে জাতীয় শিক্ষক ফোরাম কেন্দ্রীয় কমিটির আয়োজনে ‘গণহত্যার বিচার, শিক্ষা কারিকুলাম বাতিল ও শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনার দাবিতে’ মানববন্ধন কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
জাতীয় শিক্ষক ফোরামের কেন্দ্রীয় সভাপতি অধ্যাপক নাছির উদ্দীন খানের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে গণহত্যার বিচার এবং আহত সব ছাত্র-জনতার সুচিকিৎসার দায়িত্বভার গ্রহণ করার জন্য নতুন সরকারের নিকট দাবি জানানো হয়।
মানববন্ধন কর্মসূচি থেকে আগামী ১৭ আগস্ট শনিবার জেলায় জেলায় ‘গণহত্যার বিচার, কারিকুলাম বাতিল, শিক্ষাব্যবস্থা জাতীয়করণ ও শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয়।
সেক্রেটারি জেনারেল প্রভাষক আব্দুস সবুরের পরিচালনায় অনুষ্ঠিত মানববন্ধনে আরো বক্তব্য রাখেন জাতীয় শিক্ষক ফোরাম এর কেন্দ্রীয় সিনিয়র সহসভাপতি মাও এ বি এম জাকারিয়া, অধ্যাপক আমিনুল ইসলাম, জয়েন্ট সেক্রেটারি জেনারেল ইশতিয়াক মু আল আমীন, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (রংপুর বিভাগ) প্রভাষক আমজাদ হোসেন আজমী, কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক ড. মাসুম রব্বানী আল আযহারী, প্রাইভেট বিশ্ববিদ্যালয় বিষয়ক সম্পাদক ড. মাসউদুর রহমান প্রমুখ।
আওয়ামী লীগ নেতাদের পলায়ন ঠেকাতে চট্টগ্রাম বিমানবন্দরে বিশেষ টিম
নিয়োগের ২২ দিন পর পদত্যাগ করলেন বাংলা একাডেমির মহাপরিচালক