তারুণ্য নির্ভর আইসিটি খাত গঠনে কাজ করব: নাহিদ

আপডেট : ১১ আগস্ট ২০২৪, ১১:০৭ এএম

তারুণ্য তারুণ্য নির্ভর আইসিটি খাত গঠনে কাজ করবেন বলে জানিয়েছেন ডাক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি উপদেষ্টা নাহিদ ইসলাম।

রবিবার (১১ আগস্ট) সকালে সচিবালয়ে আসার পর গণমাধ্যমের কাছে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এ তথ্য জানান তিনি।

নাহিদ ইসলাম বলেন, “এখন থেকে আর কথায় কথায় ইন্টারনেট বন্ধ করা চলবে না। ইন্টারনেট অধিকার মানবাধিকার। এটা লঙ্ঘন করা যাবে না।”

তিনি আরও বলেন, “ইন্টারনেট শাটডাউনে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। দুর্নীতি প্রশ্রয় দেব না।”

শেখ হাসিনা সরকারের পদত্যাগের পর বৃহস্পতিবার (৮ আগস্ট) অন্তর্বর্তী সরকারের শপথ অনুষ্ঠান হয়। এরপর শুক্রবার (৯ আগস্ট) উপদেষ্টাদের মন্ত্রণালয় বন্টন করে হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত