দিনাজপুরে গণপিটুনিতে ২ ছিনতাইকারী নিহত

আপডেট : ১১ আগস্ট ২০২৪, ০১:৫৭ পিএম

দিনাজপুরের সদর উপজেলায় এক চালককে ছুরিকাঘাত করে ইজিবাইক ছিনতাইয়ের সময় দুই ছিনতাইকারী নিহত হয়েছে। শনিবার (১০ আগস্ট) রাতে সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নের নওশনদিঘি এলাকায় এই ঘটনা ঘটে।

দিনাজপুর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরিদ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন- শুভ মেরাজ (২০) ও তারেক (১৭)। এই ঘটনায় গুরুতর আহত ইজিবাইক চালক দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

স্থানীয়রা জানিয়েছেন, রাত ১২টার দিকে নিহত দুই ছিনতাইকারী একটি ইজিবাইক ভাড়া নিয়ে রামসাগরের পিছনে যায়। এসময় ইজিবাইক চালকের শরীরে ধারারো অস্ত্র দিয়ে আঘাত করে ইজিবাইক নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে ইজিবাইক চালকের চিৎকারে স্থানীয়রা দুই ছিনতাইকারীকে ইজিবাইকসহ আটক করে গণধোলাই দেয়। পরে রাত ৩টায় গুরুতর অবস্থায় তিনকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক দুই ছিনতাইকারীকে মৃত বলে ঘোষণা করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত