পুলিশ কাজে যোগ না দিলে, বিকল্প ব্যবস্থা

আপডেট : ১১ আগস্ট ২০২৪, ০২:২৩ পিএম

অন্তবর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা বিগ্রেডিয়ার জেনারেল (অব.) এম. সাখাওয়াত হোসেন বলেছেন, যে সকল পুলিশ সদস্যরা এখনো কাজে যোগ দেন নি তাদের বিষয়ে আমরা একটি সময় বেঁধে দিবো। এই সময়ে মধ্যে তারা যোগ না দিলে বিকল্প ব্যবস্থা গ্রহণ করা হবে।

রবিবার (১১ আগস্ট) রাজধানীর পল্টনে রাজারবাগ পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন পুলিশ সদস্যদের চিকিৎসার খোঁজ খবর নেওয়া শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

নির্দেশনা না মেনে কর্মস্থলে যোগ দেয় নি, বিদ্রোহের ঘোষণা দিয়েছেন। তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেবেন জানতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “আমরা সচিবালয়ে যাবো। আলোচনা করে একটি তারিখ ঘোষণা করব। এই তারিখের মধ্যে পুলিশ সদস্যরা যদি না আসেন আমরা ধরে নেবো, দেয়ার ডেজার্টার’।

তিনি আরও বলেন. “আমাদের কাছে অনেক মেকানিজম আছে। তাৎক্ষণিকভাবে এই ঘাটতি পূরণ করার অনেক মেকানিজম আছে। আমি এখনই এটা প্রকাশ করতে চাই না। আগামী সাতদিনের মধ্যে দেখবেন প্রশিক্ষিত পুলিশ চলে এসেছে।”

×
সর্বশেষ সর্বাধিক পঠিত