এতদিন টেক্কা এবং খাদান ছবির শুটিং নিয়ে ব্যস্ত ছিলেন দেব। এর মাঝে টানা তিন মাস ব্যস্ত ছিলেন লোকসভা নির্বাচন নিয়ে। এবার সুযোগ পেয়েই ঘুরতে বেরিয়ে পড়লেন। সঙ্গে নিয়ে গেলেন প্রেমিকা রুক্মিণী মৈত্রকেও।
শনিবার মধ্যরাতে দেব এবং রুক্মিণী মৈত্রকে শহর ছাড়তে দেখা যায়। মধ্যরাতে তাদেরকে কলকাতা বিমানবন্দরে দেখা গেছে। দেবকে এদিন অল ব্ল্যাক লুকে দেখা যায়। তিনি একটি কালো শার্ট এবং প্যান্ট পরেছিলেন। অন্যদিকে রুক্মিণী মৈত্রর পরনে ছিল লাল টপ, কালো জ্যাকেট এবং কালো কার্গো প্যান্ট।
জানা গেছে, তারা দুজন মিলে ছুটি কাটাতে যাচ্ছেন কোথাও। যদিও গন্তব্য জানা যায়নি।
রুক্মিণী নিজেও এদিন তার ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেছেন। সেখানে ফ্লাইটে যে তিনি চা খাচ্ছেন সেটার কাপের একটি ছবি পোস্ট করেছেন। তিনি সেই ছবি পোস্ট করে লেখেন, 'আমি এখন বাচ্চাদের মতো দারুণ খুশি...'। আরও একটি ছবি পোস্ট করে লেখেন, 'পরের গন্তব্য কোথায়?' পোস্ট করেছেন একাধিক বুমেরাং ভিডিও।
প্রসঙ্গত, দেবকে আগামীতে সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত 'টেক্কা' ছবিতে দেখা যাবে। সেখানে তার সঙ্গে থাকবেন স্বস্তিকা মুখোপাধ্যায়, রুক্মিণী মৈত্র প্রমুখ। এছাড়াও শীতের ছুটিতে আসবে তার আরেক ছবি 'খাদান'। সেখানে তার সঙ্গে থাকবেন যিশু সেনগুপ্ত। অন্যদিকে সদ্যই তার এবং অভিজিৎ সেনের জুটির চতুর্থ ছবির কথা ঘোষণা করা হয়েছে। এই ছবির নাম 'প্রতীক্ষা'। এখানে দেবের বিপরীতে দেখা যাবে তাসনিয়া ফারিণকে। থাকবেন মিঠুন চক্রবর্তীও।
অন্যদিকে 'টেক্কা' ছাড়াও রুক্মিণীকে আগামীতে 'নটী বিনোদিনী' ছবিতে দেখা যাবে। মুখ্য ভূমিকায় ধরা দেবেন তিনি। সেই ছবির শুটিং অনেক আগেই হয়ে গেছে। তবে কবে মুক্তি পাবে সেই ছবি এখনও জানা যায়নি।
মরণোত্তর দেহদান করতে চান ঋতুপর্ণা 