ক্রিকেট ক্যারিয়ার চলমান অবস্থায় বাংলাদেশের সাবেক দুই অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা এবং সাকিব আল হাসান রাজনীতিতে যোগ দিয়েছেন। দুজনেই আওয়ামী লীগের ব্যানারে সাংসদ হয়েছেন। দেশের পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে তাদের সংসদ সদস্য পদ গেছে। জাতীয় দলের ক্রিকেটার নুরুল হাসান সোহান মনে করেন, ক্রিকেট খেলা অবস্থায় রাজনীতিতে জড়ানো ঠিক নয়।
সাকিব-মাশরাফির রাজনীতিতে যোগদান নিয়ে অনেক আলোচনা-সমালোচনা হয়েছে। রাজনৈতিক ব্যস্ততার কারণে তারা ক্রিকেটে মনোযোগ দিতে পারেননি। নাজমুল হাসান পাপনের নেতৃত্বাধীন ক্রিকেট বোর্ডও তাদের নিয়ে ‘বিশেষ বিবেচনা’ করে এসেছে। এতে দলের মাঝে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে বলেও মনে করেছেন বিশ্লেষকেরা। বদলে যাওয়া দেশে ক্রিকেটেও বদল চাইলেন সোহান।
আজ রবিবার মিরপুরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সোহান বলেন, ‘এটা (খেলার পাশাপাশি রাজনীতি) অবশ্যই উচিত নয়। রাজনীতি একটা বড় জায়গা। রাজনীতির জায়গা থেকে মাঠে নিজেকে নিংড়ে দেওয়া কঠিন। খেলা থেকে অবসর নিয়ে রাজনীতি করুক। খেলা চালিয়ে যাওয়া অবস্থায় কিছু প্রটোকল অবশ্যই থাকা উচিত।’
সোহান জাতীয় দলে নিয়মিত না হলেও চুক্তিতে থাকায় নিয়মিত বেতন পাচ্ছেন। কিন্তু এখনো পাইপলাইনের ক্রিকেটাররা আর্থিক দুর্দশায় ভোগেন। বিষয়টি সামনে এনে সোহান বলেন, ‘আমি অনেক দিন ধরে জাতীয় দলের আশপাশে আছি। আলহামদুলিল্লাহ, চুক্তিতে থাকায় ভালো একটা বেতন পাচ্ছি। প্রথম বিভাগ, দ্বিতীয় বিভাগ, তৃতীয় বিভাগ—এগুলোর অবস্থা কী?’
প্রথম শ্রেণির ক্রিকেটে দুর্নীতির বিষয়ে সোহানের বক্তব্য, ‘সর্বশেষ যখন প্রথম শ্রেণির ক্রিকেট খেলেছি, বিসিবি থেকে বিভাগীয় দলের জন্য জার্সি বাবদ দেওয়া হতো তিন লাখ টাকার মতো। এটা আমি নিজের চোখে দেখেছি, যেহেতু ক্যাপ্টেন ছিলাম। ৩০ জন খেলোয়াড়ের জন্য জার্সি বানানো হয়েছে ৮০ হাজার টাকা দিয়ে, যেটা পরার মতো নয়। এটার দায়িত্বে ছিলেন (বিভাগীয় দলের) সেক্রেটারি। ১৪-১৫ বছর ধরে সে-ই ছিল। প্রথম শ্রেণির ক্রিকেটেই যদি এমন হয়...। পরে আমরা খেলোয়াড়েরা নিজেদের টাকা দিয়ে জার্সি বানিয়েছি। যে জার্সি বাইরে পরার মতো অবস্থা ছিল না।’
৯ মাস কেটে গেলেও ক্রিকেটারদের টাকা দেয়নি বিসিবি!
রিশভের সঙ্গে প্রেমের গুঞ্জন উস্কে দিলেন উর্বশী
বিসিবি'র নেতৃত্বে পরিবর্তনের আভাস দিলেন আসিফ
শিরোপা জিতে মৌসুম শুরুর পরেও সন্তুষ্ট নন গার্দিওলা