দুর্গাপূজায় তিন দিন ছুটির সুপারিশ করবেন স্বরাষ্ট্র উপদেষ্টা

আপডেট : ১২ আগস্ট ২০২৪, ০২:২৫ পিএম

অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন জানিয়েছেন, দুর্গাপূজায় তিন দিন সরকারি ছুটির সুপারিশ করা হবে। সোমবার (১২ আগস্ট) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান তিনি।

এম সাখাওয়াত হোসেন বলেন, দুর্গাপূজার দুই-তিন দিন ছুটি দিলে অসুবিধা কী? ছুটিতে আমরাও উপভোগ করব, সমস্যা তো নেই। এ বিষয়ে সচিবকে বলেছি। এ সময় ছুটি বাড়ানোর বিষয়ে কেবিনেটে আলোচনা হবে বলেও জানান তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত