তিন বছরে পা রেখেছে ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা পরীমণির ছেলে শাহীম মুহাম্মদ পূণ্য। গত ১০ আগস্ট ছিল পূণ্যের জন্মদিন। ছেলের জন্মদিনকে ঘিরে ঘরোয়া পরিবেশে এক অনুষ্ঠানের আয়োজন করেছিলেন পরীমণি।
পূণ্যর এবারের জন্মদিনের থিম ছিল সুন্দরবন। জন্মদিন প্রাঙ্গণ সেজেছিল বনের সাজে। যেখানে বাঘের মতো ডোরাকাটা পোশাকে হাজির হয়েছে পরীমণি ও তার পুত্র। সামাজিক যোগাযোগ মাধ্যমে জন্মদিনের বেশ কিছু ছবি প্রকাশ করেছেন এই নায়িকা। যেখানে মা-ছেলের হাস্যোজ্জল মুহূর্তগুলো ধরা পড়েছে।
এর আগে শুক্রবার মধ্যরাতে নিজের ফেসবুক পেইজে একটি ভিডিও প্রকাশ করেন পরীমণি। যেখানে দেখা গেছে, মধ্যরাতে ছেলের জন্য আকর্ষণীয় একটি কেক দিয়ে জন্মদিনের আয়োজন করেছেন তিনি। কেকের ওপর লেখা, 'হ্যাপি বার্থডে মাই ডিয়ার সন পূণ্য'।
পরীর সেই পোস্টের ক্যাপশনে তার অনুরাগীরা পূণ্যকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। একইসঙ্গে বিনোদন অঙ্গনের তারকারাও নায়িকা পুত্রকে ভালোবাসায় ভাসিয়েছেন।
উল্লেখ্য, ২০২২ সালের ১০ আগস্ট জন্ম হয় পূণ্যর। শরিফুল রাজের সঙ্গে সম্পর্ক ভাঙনের পর পরীমণি তার সন্তানের জন্য হয়ে উঠেছেন ওয়ান ম্যান আর্মি। কয়েকমাস আগে একটি কন্যা সন্তান দত্তক নেন পরী। নাম রাখা হয়- সাফিরা সুলতানা প্রিয়ম। রাজের সঙ্গে বিচ্ছেদের পর ছেলে পূণ্য ও কন্যা প্রিয়মকে সঙ্গে নিয়েই কাটছে তার সংসার।
রাহুলের বাড়িতে আগুনের প্রতিবাদ করলো না কেন দৃশ্যমাধ্যম শিল্পীরা?