মায়ের স্বর্ণালঙ্কার চুরি করে প্রেমিকাকে আইফোন দিল স্কুলছাত্র

আপডেট : ১২ আগস্ট ২০২৪, ০৭:৫০ পিএম

প্রেম যে কারো জীবনে যে কোনো সময় হতে পারে। তাই বলে স্কুলের গণ্ডি না পেরোতেই প্রেমে হাবুডুবু খাওয়া মোটেই সঠিক কাজ নয়। আর সেই প্রেমিকার জন্য নিজের ঘরে চুরি করা আরও গুরুতর ব্যাপার। এমন গুরুতর কাণ্ডই ঘটিয়েছে নবম শ্রেণির এক ছাত্র। সে তার মায়ের স্বর্ণালঙ্কার চুরির পর সেটি বিক্রি করে প্রেমিকাকে আইফোন কিনে দিয়েছে। ভারতের দিল্লির নজফগড়ে এমন ঘটনা ঘটেছে। 

ভারতীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়, বাড়িতে চুরির ঘটনায় থানায় অভিযোগ করেন ওই ছাত্রের মা। এরপর পুলিশ বাড়ির সিসিটিভি ফুটেজ দেখামাত্র চোখ কপালে উঠে। সেখানে দেখা যায়, তার নিজের ছেলেই চোর।

যে দোকানে সে ওই গহনা বিক্রি করেছে তার মালিক গ্রেপ্তার হয়েছে। অভিযুক্ত ছেলেকে কিন্তু মা বাঁচানোর চেষ্টা  করেননি। তাকে পুলিশের হাতে তুলে দিয়েছেন। তার বিরুদ্ধে আইন যা ব্যবস্থা নেবে তাই হবে বলে জানিয়েছে ওই নারী।

গহনা উদ্ধার করার পর পুলিশের জেরায় নিজের দোষ স্বীকার করেছে অভিযুক্ত ছেলে। এমনকি যে ফোন উপহার দেওয়া হয়েছিল সেটিও পুলিশ উদ্ধার করেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত