জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ১৮ আগস্ট থেকে সশরীরে ক্লাস শুরু করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। আজ মঙ্গলবার (১৩আগস্ট) উপাচার্যের কনফারেন্স রুমে শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে কোষাধ্যক্ষ অধ্যাপক ড. হুমায়ুন কবির চৌধুরী এ সিদ্ধান্ত নেন।
কোষাধ্যক্ষ হুমায়ুন কবির বলেন, “জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, রেজিস্ট্রার পদগুলো শূন্য। শিক্ষার্থীদের স্বার্থে সশরীরে ক্লাস চালু করার সিদ্ধান্ত নেয়া হয়।
বিশ্ববিদ্যালয় আইনে বলা আছে উপাচার্যের শূন্য পদে নবনিযুক্ত উপাচার্য কার্যভার গ্রহণ না করা পর্যন্ত চ্যান্সেলরের ভিন্নরুপ সিদ্ধান্ত না থাকা সাপেক্ষে ট্রেজারার ভাইস-চ্যান্সেলরের দায়িত্ব পালন করবেন।
গত ৮ আগস্ট জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রশাসন ১৮ আগস্ট থেকে অনলাইনে ক্লাস নিবে ঘোষনা দেয়। পরবর্তীতে এ সিদ্ধান্ত প্রত্যাখান করে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করতে দেখা যায় শিক্ষার্থীদের।।
রেমিট্যান্সের পালে হাওয়া