ডলারের চাহিদা মেটানোর অন্যতম উৎস প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স। আর সেই উৎসে পড়েছিল বাঁধা । কোটা আন্দোলনে শিক্ষার্থীদের সাথে একাত্মতা প্রকাশ করে প্রবাসী। ফলে হুন্ডিতে রেমিট্যান্স পাঠানোর সিদ্ধান্ত নেন তারা। শেখ হাসিনা পদত্যাগের পর রেমিট্যান্স পালে বইছে নতুন হাওয়া। বাড়তে শুরু করেছে রেমিট্যান্সের পরিমাণ।
বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্য বলছে, আগস্টের প্রথম ১০ দিনে দেশে বৈধপথে রেমিট্যান্স এসেছে ৪৮ কোটি ২৭ লাখ ৭০ হাজার ডলার। যার মধ্যে ৪ থেকে ১০ আগস্ট পর্যন্ত এসেছে ৩৮ কোটি ৭১ লাখ ২০ হাজার ডলার।
তথ্যে আরও জানা যায়, ৩ আগস্ট পর্যন্ত ৯ কোটি ৫৬ লাখ ৫০ হাজার ডলার দেশে এসেছে । ৪ আগস্ট থেকে ১০ আগস্ট পর্যন্ত প্রবাসীরা দেশে রেমিট্যান্স পাঠিয়েছেন ৩৮ কোটি ৭১ লাখ ২০ হাজার ডলার।
চলতি মাসের প্রথম ১০ দিনে রাষ্ট্র মালিকানাধীন ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৪ কোটি ৪৭ লাখ ৩০ হাজার ডলার, বিশেষায়িত দুই ব্যাংকের মধ্যে একটির (কৃষি ব্যাংক) মাধ্যমে ১ কোটি ৬০ লাখ ১০ হাজার ডলার এসেছে। বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে ৪২ কোটি ৮ লাখ ৮০ হাজার ডলার এবং বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ১১ লাখ ৫০ হাজার ডলারের রেমিট্যান্স এসেছে।
